মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুশুলিয়ায় সরকারের সফলতা প্রচারে লিফলেট বিতরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া হাটে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন সফলতা প্রচারে শোভাযাত্রা ও লিফলেট বিতরন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। গতকাল বিকাল সাড়ে ৩ টায় কুশলিয়া ইউনিয়নের হাটবাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরন করেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্লোগানে মুখরিত করে তোলেন এমপি নিজেই।এ সময় উপস্থিত ছিলেন কালিগজ্ঞ উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারন সম্পাদক এনামূল হোসেন ছোট, কুশলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম , দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যন গোবিন্দ মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি কাজী কওফিল, যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি, শ্যামনগর সদর আ’লীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, রতনপুর আ’লীগের সাধারন সম্পাদক পরেশ মন্ডল, রমজাননগর আ’লীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, বিষ্ণুপুর আ’লীগের সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, মথুরেশপুর আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কৃষ্ণনগর আ’লীগের সভাপতি কবিরুজ্জামান মন্টু, মৌতলা আ’লীগের সভাপতি বাবু দুলাল চন্দ্র ঘোষ, দক্ষিণ শ্রীপুর আলীগের সা: সম্পাদক আফসার সরদার, মৌতলা আ’লীগের সা: সম্পাদক রুহুল আমিন, উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন রিক্তা, কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারন সম্পাদক ফারুক আহমেদ উজ্বল, মহিলা আ’লীগ নেত্রী শ্যামলী অধিকারীসহ কালিগঞ্জ উপজেলা আ’লীগ কুশলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ, কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো আওয়ামীলীগ সমর্থকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com