মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুষ্টিয়ায় বালুর নিচ থেকে লাশ টেনে তুললো কুকুর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালুর নিচ থেকে আজাদ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহের অংশ টেনে তুলেছে কয়েকটি কুকুর। পরে বালুচাপা দেওয়া লাশটি উদ্ধার করেছে পুলিশ। তিনি তিনদিন ধরে নিখেঁাজ ছিলেন। গত রোববার সন্ধ্যায় খোকসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন আবাসন প্রকল্পের সীমানা প্রাচীরের মধ্যে বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মহদেহটি ভ্যানচালক আজাদের বলে শনাক্ত করেন নিহতের ছেলে রিপন হোসেন (১৯)। স্থানীয়রা জানান, বিকেলে কয়েকটি কুকুর বালুর নিচ থেকে মরদেহের একটি অংশ তুলে ফেলে। এতে যার এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে আসতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। রিপন হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার বাবা ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে তিনি খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবার লাশ শনাক্ত করেন। খোকসা থানার ওসি শেখ মাঈনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com