সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইবি কর্মকর্তা নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: কুষ্টিয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে এনএস রোডের মোগল কুইজিন রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী কর্মকর্তার নাম মোছা. ইশরাত জাহান লাবনী (৪০)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টিবাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি জাহিদ হোসেন জাফরের মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ইশরাত জাহান মেয়ের সঙ্গে জেলা শহরের কাটাইখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিহত ইশরাত জাহান ইবির অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার। ইবির তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান এ তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, গত বুধবার রাত ৯টা ৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল তার। কুষ্টিয়া মডেল থানার এসআই কামরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে ইশরাত জাহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com