মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কুষ্টিয়ার পদ্মায় জালে উঠলো নারীর লাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

এফএসএস: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের জালে আটকে যায় এক নারীর লাশ। তার নাম আঞ্জুমান মায়া (২০)। তিনি গত শুক্রবার রাত থেকে নিখেঁাজ ছিলেন বলে দাবি করেন স্বামী। গতকাল শনিবার দুপুরে কুমারখালীর কয়া ইউনিয়নের কালুয়া এলাকার পদ্মা নদী থেকে এ লাশ উদ্ধার হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আঞ্জুমান মায়া কালুয়া গ্রামের আসিফ শেখের স্ত্রী। তার বাবার বাড়ি কুষ্টিয়ার ত্রিমোহনী এলাকায়। নিহতের স্বামী আসিফ শেখ বলেন, গত শুক্রবার আমার জন্মদিন ছিল। সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত জন্মদিন উপলক্ষ্যে পারিবারিকভাবে অনুষ্ঠান উদযাপন করি। এরপর রাত ১০টার দিকে আমি ও আমার স্ত্রী ঘুমাতে যাই। পরে রাত ১২টার দিকে আমার ঘুম ভেঙে যায়। পরে খেঁাজাখুঁজি করেও তাকে (স্ত্রীকে) পাওয়া যায়নি। তিনি বলেন, গতকাল শনিবার শুনতে পাই আমাদের বাড়ির পাশে নদীতে জেলের জালে তার লাশ উঠেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে আমি ধারণা করতে পারছি না। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে পদ্মায় নিয়ে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। কুমারখালী থানার ওসি সোলাইমান শেখ জানান, সংবাদ পেয়ে পদ্মা নদী থেকে আঞ্জুমান মায়া নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com