শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণনগরে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ সড়ক দুর্ঘটনা রোধে সকল প্রকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার সকাল দশটায় কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর সবুজ সংঘের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন উপস্থিত ছিলেন ইউপি সদস্য, কালিকাপুর সিদ্দীকা দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, সহ নানা শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ। মাওঃ মামুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কৃষ্ণনগর ইউপির দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলার কর্ম পরিষদ সদস্য মাস্টার ইউসুফ আলী, কালিকাপুর সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক মাওঃ নাজমুল আমান, কালিকাপুর নূরানী মাদ্রাসার শিক্ষক মাওঃ আখতারুজ্জামান, সবুজ সংঘের সদস্য রিফাত তাসনিম মুন্না ,রাকিব রেজা, আব্দুল কাদের, নাহিদ হাসান বাবু প্রমুখ। মানববন্ধন বক্তারা বলেন বালিয়াডাঙ্গা থেকে কালিকাপুর খেয়াঘাট পর্যন্ত রাস্তাটি খুবই চিকন যে কারণে প্রায় এ রোডে দুর্ঘটনা লেগে থাকে। এ পর্যন্ত এই রোডে ৫ জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেছে। গত ২৭ জানুয়ারি সবুজ সংঘের পাশে অবৈধ বালুবাহী ট্রলি কেড়ে নিল কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র আলী আকবরের প্রাণ। ভবিষ্যতে যাহাতে কারো সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারাতে না হয় সেজন্য সড়ক দুর্ঘটনা রোধে দিনের বেলায় ট্রলি, ডাম্পার ও ট্রাক্টর চলাচল বন্ধ, মোটর সাইকেলের গতিসীমা সর্বোচ্চ ৪০ কিলোমিটার ও সকল যানবাহন যাতে নির্দিষ্ট গতিসীমা মেনে চলে সে ব্যাপারে কঠোর নজরদারি ও কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে গতিরোধকের ব্যবস্থা করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com