শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণনগরে রহমতপুর মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি নেতা জি এম আফজাল হোসেনের সভাপতিত্বে শুক্রবার ২৮ মার্চ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বিএনপিকে নির্বাচন মুখি দল দাবী করে আগামীতে জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি নেতা ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌর যুবদল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ন আহবায়ক শেখ মেহেদী হাসান, শ্রমিক দল কালিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ—সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্ট, যুবদল নেতা আমিনুর রহমান, হাফিজুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com