মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণনগরে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয় এর দশম শ্রেণীর শিক্ষার্থী আছিয়া পারভীন (১৮) ১০ জুলাই সোমবার বেলা ১টার দিকে নিজ বসত ঘরের আড়ায় রশির সাহায্যে ঝুলে আত্মহত্যা করেছে। সে ইউনিয়নের মান পুর গ্রামের আবু বকর শেখের মেয়ে। আত্মহত্যার খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বুলবুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আছিয়া পারভীনের প্রায় ১ মাস পূর্বে শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আবু মুছা এর ছেলে মাছুম বিল্লাহ এর সাথে বিয়ে হয়। আছিয়া পারভীনের ভাই একরামুল হোসেন জানান তার ভগ্নিপতি, বোন ও বাবা বাড়িতে ছিল। তার ভগ্নিপতি ও বাবা ঘুমাচ্ছিল পাশের কক্ষেই তার বোন আতœহত্যা করে। একরামুল ও তার মা নাছিমা খাতুন বাড়ির বাহিরে ছিল,বাহির থেকে এসে রুমে ঢুকে বোন আছিয়া পারভীনকে আড়ার সাথে রশির সাহায্য ঝুলে থাকতে দেখে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা রশি কেটে নিচে নামালেও ততক্ষনে তার মৃত্যু ঘটে। নিহত আছিয়া পারভীনের মা নাছিমা খাতুন তার মেয়ের মানুষিক সমস্যা ছিল এবং বিভিন্ন সময়ে আতœহত্যার কথা বলত বলে জানিয়েছে।
কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান আতœহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com