শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৃষ্ণ সাগরে রাশিয়ার নতুন ফ্লাগ শিপ অ্যাডমিরাল মাকারভ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

এফএনএস বিদেশ: ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া কৃষ্ণ সাগরে তাদের অবস্থান আরো শক্তিশালী করছে। এর এজন্য দেশটি অ্যাডমিরাল মাকারভ নামে নতুন একটি যুদ্ধ জাহাজকে ফ্লাগশিপ হিসেবে নিয়োগ দিয়েছে। বর্তমানে জাহাজটি ক্রিমিয়ার বন্দর নগরী সেবাস্টপোটল থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসার উদ্দেশ্যে রওনা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেন বাহিনীকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম আল-জাজিরা একথা জানায়। এর আগে অধিকৃত ক্রিমিয়ার গোয়েন্দা সংস্থার একটি সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরের ফ্লাগশিপ হতে যাচ্ছে অ্যাডমিরাল মাকারভ। এটি মস্কোভা যুদ্ধ জাহাজের স্থলাভিষিক্ত হবে। গত মাসের মাঝামাঝি ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় কৃষ্ণ সাগরে ডুবে যায় মস্কোভা। ইউক্রেনের সেনাবাহিনী জানায়, অ্যাডমিরাল মাকারভ কৃষ্ণ সাগর প্রবেশ করায় ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি অনেক গুণ বেড়ে গেছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com