বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেশবপুরের চুয়াডাঙ্গায় ৪ দলীয় ডে-নাইট ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা ভলিবল একাদশের আয়োজনে স্থানীয় চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল মাঠে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জয়টেক্স এর স্বত্বাধিকারী এস এম শফিকুল ইসলাম, ডিরেক্টর মহাসিন বাহার, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুরের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার মফিদুল ইসলাম মফিজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, লিটন গিফট এন্ড কর্নারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান লিটন ও জাকারিয়া হার্ডওয়ার এন্ড সেনেটারির স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবলু। উদ্বোধনী খেলায় খুলনা বিদ্যুৎ কেন্দ্র ভলিবল একাদশ ও নড়াইল উদয়ন যুবসংঘ ভলিবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ধারা ভাষ্যকর ছিলেন মহির উদ্দিন মাহি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com