বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেশবপুরের বালিয়াডাঙ্গায় শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

কেশবপুর ব্যুরো \ কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা বিডি—০৩৪৩ এর বার্ষিক পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠান ১৭ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। আগাপে এর পরিচালনায় ও ক্যাম্পাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রকল্পের ১৮৪ জন শিশুর মাঝে বাৎসরিক পুরস্কার হিসেবে কম্বল, জ্যাকেট ও চাঁদর বিতরণ করা হয়েছে। আগাপে এর পরিচালক জয় বাহাদুর ত্রিপুরার সভাপতিত্বে ও শংকর কুমার দাসের সঞ্চালনায় বালিয়াডাঙ্গায় প্রকল্প কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী নির্মলেন্দু সরকার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শিশু সুরক্ষা কমিটির সদস্য এস আর সাঈদ, মহিলা মেম্বার ও শিশু সুরক্ষা কমিটির সদস্য নাজমা সুলতানা, পালক স্টিফেন বিশ্বাস, এলসিসি ম্যানেজার জাবের বিশ্বাস, সেন্ট্রাল ম্যানেজার (বিডি—০৩২৯) মৃদুল সরকার প্রমূখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রখেন প্রকল্পের সেন্টার ম্যানেজার (বিডি—০৩৪৩) লিটন বেপারী। অনুষ্ঠানে প্রকল্পের শিশুদের অংশগ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com