বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেশবপুরে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ে স্থানীয় কর্মশালা ১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ইস্কার্ফ কনসালটিং বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক যুগ্মসচিব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসন, আইএমইডি এর পরিচালক উপ-সচিব আনোয়ার ইমাম, কনসার্টেন্ট রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা ও উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান, প্রধান শিক্ষক বিকর্ণ দাস, ইউপি সদস্য সুভাষ দেবনাথ, মৎস্যজীবি উজ্জ্বল বিশ্বাস, ঘাটের মঝি জামাল উদ্দীন গাইন, কৃষক আমজাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com