মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কেসিসি মেয়রের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

পারস্পরিক শিখন কর্মসূচির অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র মেয়রের সাথে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের মতবিনিময় সভা মঙ্গলবার সকালে খুলনা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের শুরুতে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সততা, কর্মদক্ষতার সাথে কল্যাণমূলক কাজ চালু রাখার আহবান জানান। নবনির্বাচিত কাউন্সিলরদের খুলনা সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন প্রসঙ্গে মেয়র বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। এরই অংশ হিসেবে খুলনাতেও রাস্তা-ঘাট,পয়ো:নিষ্কাশন, বর্জ্যব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বরিশালের নবনির্বাচিত কাউন্সিলররা মেয়রের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বরিশাল শহরকে দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপুসহ কেসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com