মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কৈখালীতে গরিব অসহায় মাঝে শীত বস্ত্র বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

কৈখালি প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে গরিব অসহায় হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় কৈখালী একতা যুব সংঘের উদ্যোগে আল ইত্তিহাদ ফাউন্ডেশনের অর্থায়নে ২০০ টি পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ ২০০ টি পরিবারের মধ্যে ছিল বাঘবিধবা, প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র পরিবারের লোকজন। এ সময় উপস্থিত ছিলেন আল ইত্তিহাদ ফাউন্ডেশন এর এডমিন রফিকুল হাসান, একতা যুব সংঘের উপদেষ্টা গাজী আবু জাফর। সদস্য আনিসুর রহমান, আব্দুল আলিম সহ আরো অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসাদুজ্জামান আসাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com