সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোথায় হবে ২০৩০ বিশ্বকাপ?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ২০২২ কাতার বিশ্বকাপের পর ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহ দেখায় সৌদি আরব। সেই লক্ষ্যে বেশ তোড়জোড় শুরু করে তারা। তবে হঠাৎ করেই ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানান, নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সৌদি আরব তাদের ঘরোয়া লিগকে ঢেলে সাজাতে তারকা ফুটবলারদের লিগে এনে বেশ আলোচনার জন্ম দেয়। কাড়ি কাড়ি টাকা ঢেলে বিশ্বের তারকা ফুটবলারকে দলে টানে সৌদি ক্লাবগুলো। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার লক্ষ্যেই এত অর্থ বিনিয়োগ করে যাচ্ছিল সৌদি। কিন্তু হঠাৎ করে আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরব। তাদের সরে দাঁড়ানোয় ২০৩০ বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে গেল স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এই তিন দেশ মিলে যৌথভাবে আয়োজন করতে চায় ২০৩০ বিশ্বকাপ। অন্যদিকে, সম্মিলিতভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়েও। শেষ পর্যন্ত ২০৩০ বিশ্বকাপ কোন দেশে আয়োজন হবে সেটি জানা যাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com