বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

এস এম জাকির হোসেন \ নারায়ণগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। গতকাল সোমবার ২৮ এপ্রিল রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক দৈনিক দৃষ্টিপাতকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলার কাচঁপুর ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৫৭ লক্ষ পিচ চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। পরবর্তীতে জব্দকৃত রেণু উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ট্রাকসমূহ ও চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com