সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোহলি বাকিদের থেকে এগিয়ে : কপিল দেব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

চাপের মুহূর্তেই যেন সেরাটা বেরিয়ে আসে ভারতের বিরাট কোহলির। বহুবার বহু ম্যাচে দলকে ঠাণ্ডা মাথায় চাপ থেকে বের করে জয় এনে দিয়েছেন কোহলি। বিশেষ করে রান তাড়া করার সময় কোহলিকে যেন থামানোই যায় না। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের ম্যাচে আরও একবার নিজের জাত চিনিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত রান তাড়ায় ম্যাচটা ৬ উইকেটে জিতেছে ভারত। সেই জয়ের ভিত্তি গড়ে দিয়েছেন কোহলি, খেলেছেন ৯৮ বলে ৮৪ রানের ঝলমলে এক ইনিংস। আগে ব্যাট করতে নেমে অজিরা তুলেছিল ২৬৪ রান। ১১ বল এবং ৪ উইকেট হাতে রেখে সেই রান পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে টিম ইন্ডিয়া। এমন চাপের মুখে ম্যাচ জেতানোর ক্ষেত্রে কোহলিকেই সেরা মানছেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। এক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিও এই কাজে বেশ পটু তা স্বীকার করেও কপিল বলেছেন, অন্য যে কারও চেয়ে এক ধাপ এগিয়ে আছেন কোহলি, ধোনির চেয়েও। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে কপিল দেব বলেছেন, ‘আমার মনে হয় তার মাঝে বড় চ্যালেঞ্জ নেওয়ার মত সেই টেম্পারমেন্ট রয়েছে, সেখান থেকেই সে শক্তিটুকু পায়। সে এভাবেই খেলতে পছন্দ করে এবং খুব কম প্লেয়ারেরই এমন টেম্পারমেন্ট থাকে। তবে দিন শেষে তার সেই প্রতিভা এবং ক্লাস আছে ম্যাচ জেতানোর মত। আমরা জানি, ধোনি এমনটা করত। তবে কোহলি বাকিদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে।’ ফাইনালে আগামী ৯ মার্চ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com