বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কোয়ার্টার ফাইনাল থেকে ম্যানসিটির বিদায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইংলিশ ফুটবল লিগ কাপ (ইএফএল কাপ) থেকে বিদায় নিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে সিটিজেনদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সাউদাম্পটন। ঘরের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটন। ম্যাচের ২৩তম মিনিটে লিয়ানকোর পাস থেকে বল পেয়ে গোল করেন সেকোউ মারা। এর পাঁচ মিনিট পর ফের ম্যানসিটির জালে বল পাঠায় সাউদাম্পটন। এবার গোল করেন মৌসা জেনিপো। লাভিয়ার সহায়তায় দলের ব্যবধান বাড়ান দিগুণ তিনি। প্রথমার্ধের এই দুই গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়। ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও জিততে কোনো গোল করতে পারেনি ম্যানসিটি। আর্লিং হালান্ড, হুলিয়ান আলভারেজ, ফিল ফোডেনরা লক্ষ্যভেদ করতে পারেননি একবারও। পরপর দুবছর এই টুর্নামেন্টে ব্যর্থ হলো পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থাকলেও এই কাপে খর্ব শক্তির সাউদাম্পটনের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com