শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেনাপ্রধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

এফএনএস: ষষ্ঠ আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানায়। এসময় উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, আর্মি গলফ ক্লাবের সভাপতি মানোয়ার হোসেন, আনোয়ার গ্র“পের চেয়ারম্যান অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের পরিচালক (স্পোর্টস আ্যন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব লে. কর্নেল মো. গোলাম মন্জুর সিদ্দিকী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আইএসপিআর জানায়, অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭০০ জন গলফার অংশ নেবেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এরমধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশ নেবেন। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনব্যাপী এ টুর্নামেন্ট শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com