শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্রিকেট খেলার সময় ভ‚মিধস, ৮ শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: পাকিস্তানের উত্তরাঞ্চলে বৃষ্টির পর ক্রিকেট খেলার সময় ভ‚মিধসে আট শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যন্ত শাংলা জেলায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। শুক্রবার কর্মকর্তারা এসব নিশ্চিত করেছেন। জেলা জরুরি ইউনিট অফিসার সানাউল্লাহ খান বলেন, ‘প্রায় ১৫ জন একটি বালির ঢিবির কাছে ক্রিকেট পিচ বানিয়েছিল। বৃষ্টির পর এটি ধসে পড়লে শিশুরা সেখানে চাপা পড়ে।’ তিনি বলেন, ‘স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে অভিযানে যোগ দেয় পাকিস্তান সেনাবাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টার পর আটটি মৃতদেহ বের করে তারা। বাকি শিশুদের মধ্যে একজন গুরুতর আহত। বাকিরা অক্ষত ছিল।’ বিলাল খান নামে আরেক কর্মকর্তা বলেন, ‘উদ্ধারকারী দল আসার আগে গ্রামবাসীরা প্রথমে ঘটনাস্থলে ছুটে শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন।’ গত মাস থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভ‚মিধসে আট শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। প্রতি বছর দক্ষিণ এশিয়ার বার্ষিক বৃষ্টিপাতের ৭০ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই বৃষ্টি লাখ লাখ কৃষকের জীবিকা এবং খাদ্য নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। তবে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ভ‚মিধস এবং বন্যাও নিয়ে আসে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এক কর্মকর্তা বলেন, ‘২৫ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে গোটা পাকিস্তানে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সময়ের মধ্যে ৮৭ জন আহত হয়েছেন।’ সরকারি তথ্য বলছে, বেশিরভাগ মৃত্যু হয়েছে পাঞ্জাব প্রদেশে। বিদ্যুৎস্পৃষ্ট এবং ভবন ধসের কারণে এই মৃত্যুগুলো হয়। আবহাওয়া অধিদপ্তর সামনের দিনগুলোতে দেশব্যাপী আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পাঞ্জাবের প্রধান নদীগুলোর পানি বেড়ে বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। নজিরবিহীন বন্যা ধ্বংসযজ্ঞের এক বছর পর ফের ভয়াবহ দুর্যোগের মুখে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। গত মৌসুমে অস্বাভাবিক বৃষ্টি এবং হিমবাহ গলে যাওয়ায় পাকিস্তানের পার্বত্য উত্তর রেঞ্জ থেকে দক্ষিণ সমভ‚মিতে ভয়াবহ বন্যা হয়। এতে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। লাখ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com