সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন রাবাদা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

এফএনএস : গত ৩ এপ্রিল হঠাৎ আইপিএলের দল গুজরাট টাইটান্স ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফেরত যান কাগিসো রাবাদা। তখন তার দল জানিয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন এই তারকা পেসার। অবশেষে সামনে এলো চমকে যাওয়ার মতো এক খবর। রাবাদা নিজেই জানালেন, রিক্রিয়েশনাল ড্রাগ বা নেশা করার জন্য মাদক নিয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন তিনি। ক্রিকইনফো জানিয়েছে, এ বছরের জানুয়ারি—ফেব্রুয়ারিতে এসএটি২০ চলার সময়ের ঘটনা এটি। সেই টুর্নামেন্টে এমআই কেপটাউনের হয়ে খেলা রাবাদা মাদক পরীক্ষায় পজিটিভ হন। তবে ঠিক কতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটি জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন এসএসিএর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাবাদা দুঃখপ্রকাশ করেছেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।’ রাবাদা ঠিক কত দিন নিষিদ্ধ হয়েছেন, সেটি পরিষ্কার জানা যায়নি। তবে জানা গেছে, আগামী সপ্তাহে এ নিয়ে বিবৃতি দিতে পারে দক্ষিণ আফ্রিকার মাদকবিরোধী সংস্থা এসএআইডিএস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com