শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন মাহমুদুল্লাহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে সড়িয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি চার ও ৪টি ছক্কায় ৯২ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। এই ইনিংস খেলার পথে ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। এতদিন ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গেইল। ওয়ার্নার পার্কে ৫ ম্যাচের ৫ ইনিংসে ৩বার অপরাজিত থেকে ৪টি হাফ—সেঞ্চুরিতে ১২৮.৫০ গড়ে ২৫৭ রান করেছেন মাহমুদুল্লাহ। ৮ ম্যাচের ৮ ইনিংসে ২টি হাফ—সেঞ্চুরিতে ৩১ গড়ে ২৪৮ রান আছে সাবেক ব্যাটার গেইলের। এই তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৫ ম্যাচের ৫ ইনিংসে একবার অপরাজিত থেকে ২টি হাফ—সেঞ্চুরিতে ৬০.২৫ গড়ে ২৪১ রান করেছেন ক্লার্ক। ওয়ার্নার পার্কে পাঁচ ওয়ানডে ইনিংসে মাহমুদুল্লাহর স্কোর— ৫১*, ২৭, ৬৭*, ৫০* (চলতি সিরিজের প্রথম ম্যাচ) ও ৬২। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ ওয়ানডেতে ৪টি অর্ধশতকে সর্বমোট ৪২৩ রান করেছেন ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com