সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা শাখার আয়োজনে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা সড়কে সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নূরনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ আবু সাঈদ, রুহিত দাস, আব্দুর রশিদ, শফিকুল ইসলাম, বিল­াল মলি­ক, মনিরুল ইসলাম, সুজাতা রানী মন্ডল প্রমুখ। সভায় বক্তারা, সুন্দরবনের অভয়আশ্রমে মাছ ধরা নিষিদ্ধ এলাকায় সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্তৃপক্ষের সহযোগিতায় জেলেদের নিয়ে মাছ ধরা হচ্ছে বন বিভাগ সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের ঝঠিকা অভিযান পরিচালনা করে দুর্নীতিবাজ কর্তৃপক্ষ সহ জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। এছাড়া সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিশারিস প্রকল্পের আওতায় জেলে পল­ীতে কর্তব্যরত এসডিএফ এর নামমাত্র নিম্নমানের কাজের মাধ্যমে প্রকল্পের বরাদ্দকৃত টাকা লুটপাট করার তীব্র নিন্দা জানানো হয় এবং এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিকট জোর দাবি জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ ইউসুফ আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com