শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যর্থ : ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

এফএনএস বিদেশ : উৎক্ষেপণের পর আকাশেই বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র। এমনকি বিধ্বস্ত ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ার পর দক্ষিণ কোরিয়ার একটি শহরে বিশাল অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে করে সেখানে দেখা দেয় আতঙ্ক। মূলত উত্তর কোরিয়া থেকে ক্রমকর্ধমান হুমকির মধ্যেই এই ঘটনা ঘটায় তাৎক্ষণিকভাবে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে আরও বেশি। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এদিকে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার সময় একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ক্ষমা চেয়েছে। এ ঘটনার পর উপক‚লীয় শহর গ্যাংনিউংয়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মূলত গত মঙ্গলবার পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া। এটি ছিল মধ্যবর্তী-পাল­ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম)। এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা মিত্র সিউল ও ওয়াশিংটন নকল লক্ষ্যবস্তুতে বোমা হামলা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ একাধিক যৌথ মহড়া করেছে। এএফপি বলছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গত গত মঙ্গলবার গভীর রাতে হিউনমো-২ নামে স্বল্প-পাল­ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণ পরই এটিতে ত্র“টি দেখা দেয় এবং একপর্যায়ে সেটি বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা ইয়োনহাপকে জানিয়েছেন, উৎক্ষেপণের পরপরই ক্ষেপণাস্ত্রের প্রপেলান্টে আগুন লেগে যায়। তবে এরপরও ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড বিস্ফোরিত হয়নি। এদিকে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত ও মাটিতে আছড়ে পড়ার পর সৃষ্ট অগ্নিকান্ডের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল এই ভিডিওতে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপক‚লের গ্যাংনিউং শহরের একটি বিমান বাহিনীর ঘাঁটির কাছে আগুন জ¦লতে দেখা যায়। এই ফুটেজের সত্যতা অবশ্য এএফপি যাচাই করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com