মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি \ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ আন্দারমানিক বন টহল ফাঁড়ির খুদিরখাল এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে গতকাল শনিবার (১৫ জুলাই) ভোর ৬ টার দিকে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের সোহেল (২৪) ও আংটিহারা গ্রামের মনিরুল গাজী (২০)। অভিযানকালে আন্দারমানিক বন টহল ফাঁড়ির স্টাফ রবিউল ইসলাম, মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com