মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে দক্ষতামুলক কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি \ কয়রা উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেন্ডার অসমতা নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। মহিলা বিষয়ক অফিসের সিআরএফ অফিসার আবু সাইদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এমসিএইচএস এ্যাডভাইজার মোঃ ফিরোজ আহমেদ, নবযাত্রা-২ ওয়ার্ল্ড ভিশনের স্পেশালিষ্ট সিন্ধু কুমার রায়, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আয়ুব আলী, ইসলামীক ফাউন্ডেশনের হাফেজ মনিরুজ্জামান প্রমুখ। কর্মশালায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১২০ জন ইমাম ও পুরোহিতগন অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com