সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কর্মীর লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার কয়রায় পুকুর থেকে সাগর সাহা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাগালি ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাগর পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের শংকর সাহার ছেলে। ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি। কয়রা থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম জানাতে চাননি ওসি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com