সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় বাঘ সংরক্ষণে জনসচেতনতা কার্যক্রম বিষয়ে সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে বাঘ সংরক্ষণে জনসচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসাবে বন্যপ্রানী ও বন আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান,কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ টিপু সুলতান ও প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক শাহিনা পারভীন,বেডসের মধু বিশেষজ্ঞ ইসমে আজম ঋজু,প্রতিবেশ এ্যাক্টিভিটিজ প্রকল্পের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, সিএমসির সহ-সভাপতি অসিত কুমার মন্ডল,প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য মহষিশ সরদার, আবু সাঈদ মোল্যা, সীমা রানী মন্ডল, পিএফ সভাপতি মনিরুজ্জামান মনি, ভিটিআরটির টিম লিডার নুরুল ইসলাম সানা,সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, সিএমসি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com