মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বেজাপাড়া গ্রামে কৃষকের জমিতে ঈদুর মারার বিদ্যুৎতে স্পৃষ্ট হয়ে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের সবুর সানার পুত্র। গত শনিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আছাদুল নামের আর এক মৎস্যজীবি আহত হয়েছে। তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে ইয়াছিন সানা বাড়ির নিচে বিলে মাছ ধরার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে বরিন মিস্ত্রীর জমিতে ঈদুর মারার বিদ্যুৎতের ফাঁদে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয় সে। সংবাদ পেয়ে এলাকাবাসি তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবিনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে। এদিকে নিহত ইয়াছিন সানার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com