মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খাজরা ও আশাশুনি সদরের উপনির্বাচন ২৭ জুলাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান ও সদরের সংরক্ষিত মহিলা মেম্বর (১, ২ ও ৩ নং ওয়ার্ড) পদে উপ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। তফশীল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলী সোহাল জুয়েল তপশীল ঘোষণা করেন। তফশীল অনুযায়ী নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ জুলাই, আপীল দায়ের ৬ থেকে ৮ জুলাই, আপিল নিস্পত্তি করা হবে ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই। উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ও আশাশুনি সদরের সংরক্ষিত মহিলা মেম্বর মারুফা খাতুন স্বপদ থেকে পদত্যাগ করায় পদ দুটি শূণ্য হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com