মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খালেদা জিয়াকে দেখতে কোকোর মেয়ে ঢাকায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। জানা গেছে, গতকাল রোববার দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান। তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন। এর আগে, প্রায় আড়াই মাস ঢাকায় ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান। দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্র“য়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com