শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খালেদা জিয়ার জন্ম দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বুধহাটা প্রতিনিধি ॥ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯ তম জন্ম দিবস পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বুধহাটা কবির সুপার মার্কেটস্থ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে জন্ম দিনের কেক কাটা ও দোয়া অনুষ্ঠান করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কবির আহমরদ ঢালী সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে জন্ম দিনের কেক কাটেন। এসময় বিএনপি ইউনিয়ন সেক্রেটারী খোরশেদ আলম, লিয়াকত আলী, রফিকুজ্জামান বকুল, মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, রফি, হুমায়ুন কবির রানা,আলহাজ্ব আঃ রব, শওকত, আবু সাঈদ, মহিউদ্দীন, ওমর ফারুক, ফারুক হোসেন লেলিন, আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে দেশনেত্রী খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ রবিউল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com