বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি আব্দুর রশিদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ২৬ নং খুব্দীপুর সরকারি বিদ্যালযের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক সন্ধ্যা রাণী বিশ্বাসের সভাপতিত্বে বিভিন্ন কাটাগরী থেকে নির্বাচিত মোট ১১ জন সদস্য নিয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের দাতা সদস্য সাবেক ইউপি সচিব আলহাজ্ব স ম আব্দুর রশিদকে সভাপতি ও ইউপি সদস্য এস এম গোলাম ফারুককে সহ সভাপতি মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক সন্ধ্যা রাণী বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি শিক্ষক ফজলুল হক, বিদ্যোৎসাহী (পুরুষ) উপসহকারি কৃষি কর্মকর্তা নুরুজ্জামান, বিদ্যোৎসাহী (মহিলা) শারমিন আক্তার, অভিভাবক সদস্য (পুরুষ) জহির রায়হান ও আব্দুল্লাহ, মহিলা সদস্য রোজিনা খাতুন, সুমি খাতুন ও শিক্ষক প্রতিনিধি রোজিনা খাতুন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচিত সকলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং নব নির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবকসহ উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া অভিভাবক আব্দুর রাজ্জাককে পিটিএ (অভিভাবক-শিক্ষক এ্যাসোসিয়েশান) সভাপতি মনোনীত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com