বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় অপহরণকৃত শিশু উদ্ধার \ গ্রেফতার ৫

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ জেলার দিঘলিয়ায় ৯ বছরের শিশুকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগে ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকে। আটককৃতরা হলেন, একই এলাকার আহাদ মোল্যা (১৯), মোঃ আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী (২২), ফয়সাল শেখ (১৯) ও মোঃ হাসিব শেখ (২৪)। তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায়, প্রতিদিনের ন্যায় গত রোববার বিকেলে দিঘলিয়া থানাধীন হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে অপহরণকারীরা শিশুটিকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস খেলার কথা বলে স্কুল মাঠের ভিতরে নিয়ে যায়। পরে অপহরণকারিরা শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে। দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচএম শাহীন এর নেতৃত্বে শুরু হয় অভিযান। এসময় বারাকপুর ইউনিয়নের আড়ুয়া এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশু। অপহরণের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদ মোল্লার পুত্র আহাদ মোল্লা (১৮)কে তাৎক্ষনিক দিঘলিয়া থানা পুলিশ আটক করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাকপুর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com