শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে পুলিশ কমিশনারের ফুলের শুভেচ্ছা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

খুলনা প্রতিনিধি \ গত কাল ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে খুলনা বাবুখান রোডের সেন্ট জোসেফ চার্চ পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। এ সময় প্রভু বিশপ জেমস রমেন বৈরাগী এবং পালক পুরোহিত রেভা: ফা: যাকোব এস বিশ্বাস তাঁকে স্বাগত জানান। পুলিশ কমিশনার তাঁদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কাটেন। তিনি গির্জায় আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে। সেই শান্তির বাণী নিজেদের মধ্যে ধারণ করলে কোন বিভেদ থাকে না। আমরা ধর্মীয় সংহতি চাই। আজকের এই দিনে আমরা প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে সুখ সমৃদ্ধি কামনা করবো। এসময় কেএমপি’র এডিসি (সাউথ), খুলনা থানার অফিসার ইনচার্জ এবং পুণ্যার্থীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com