বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুর লুটপাট এর ঘটনায় পাঁচজন আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

খুলনা প্রতিনিধি \ গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে গত ৭ এপ্রিল ২০২৫ তারিখ সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোববার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুম ভাঙচুর করে ও জুতা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে গতকাল রাতে ৫ জন দুর্বৃত্তকে কে গ্রেপ্তার করেছে। এবং তাদের নিকট হইতে লুটপাট হওয়া বাটা জুতা ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ লুটের ঘটনায় জড়িত অন্যান্যদেরকে সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে পূর্বেও এই ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করেছে মর্মে তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com