সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩ টি দোকান ভস্মীভূত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ খুলনার দৌলতপুরে আগুন লেগে ৩ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছ। গত কাল বিকেল সোয়া ৫ টার ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৫টার দিকে নগরীর দৌলতপুর মহসীন মোড় এলাকায় অবস্থিত একটি তুলা-লেপ-তোষকের দোকানের পেছন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। এরমধ্যে দুটি তুলা-লোপ-তোষকের দোকান এবং একটি টায়ারের দোকান ছিল। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, আমাদের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে তিনটি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com