বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

খুলনা প্রতিনিধি \ গতকাল খুলনা মহানগর আওয়ামীলীগের ৩১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা এবং ২৯, ৩০ এবং ৩১ নং ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক মহিলা কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযান চালিয়ে নগরীর খুলনা সদর থানাধীন সার্কিট হাউজে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই—আগস্ট/২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী রেকসোনা কালাম লিলি (৫০), স্বামী—মৃত আবুল কালাম, সাং—বড় কড়িয়া, থানা—রূপসা, এ/পি সাং—হোল্ডিং নং—৬৪/১, মহিলা কাউন্সিলরের গলি, থানা—লবণচরা, খুলনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধিন তথ্যটি নিশ্চিত করেছেন খুললা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি খোন্দকার হোসন আহম্মাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com