শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় তিনজনের কারাদণ্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

এফএনএস: ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার পাইকগাছা গড়ইখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গাজী মোস্তফা কামাল ওরফে বন্ধন, ইউপি সদস্য আসাদুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাসকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৬ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত থাকা তিন আসামিকে কারাগারে পাঠানো হয়। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ২০১০ সালের ২৭ জুন গড়ইখালি বগুড়ারচক সানাবাড়ি মসজিদ সংলগ্ন স্থানের উন্নয়নের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে আসামিরা ২৬ হাজার টাকা মূল্যের এক মেট্রিক গম উত্তোলন করে আত্মসাৎ করেন। স্থানীয় বাসিন্দা এবিএম এনামুল হক এ বিষয়ে জেলা জজ আদালতে মামলা করেন। মামলা নং ২৯/১৩। পরে দুদক সহকারী পরিচালক এনায়েত হোসেন মামলা তদন্ত করে আদালতে চার্জশিট দেন। আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান বলেন, প্রকল্পের সভাপতি মোজাহার হোসেন মিস্ত্রি মামলা চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য আসামিদের দণ্ডবিধি ১০৯/১২০/১৬৭/১৬৮ সহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর করে কারাদণ্ড ও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com