শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ইউ রির্পোটিং মোবাইল অ্যাপলিকেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

‘ইউ রির্পোটিং ওরিয়েন্টেশন এ্যান্ড ফিল্ড টেস্টিং অফ বাংলা অফলাইন মোবাইল অ্যাপলিকেশন’ বিষয়ে কর্মশালা রবিবার সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৮ বছর থেকে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার সময়। এসময়ে শিক্ষার্থীরা যাতে খারাপ পথে না যায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে তা নয়, যার যার যোগ্যতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়। শিক্ষার্থীদের ওপর জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তিনি বলেন, মোবাইল ব্যবহারে ভালো-মন্দো দুটোই রয়েছে। ভালো দিকগুলো গ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীর শরীর গঠনের জন্য অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তিই একমাত্র হাতিয়ার হতে পারে। বাংলাদেশে কিশোর-কিশোরীদের সংখ্যা প্রায় চার কোটি। কিন্তু তাদের সঠিকভাবে বেড়ে ওঠা ও বিকাশের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রাপ্তি। খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা ইউনিসেফের চীফ মো: কাওছার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের প্রতিনিধি শিহাব উদ্দিন সানি। ইউনিসেফের সহযোগিতায় খুলনা জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাতক্ষীরা, বাগেরহাট জেলা, খুলনা সিটি কর্পোরেশন এলাকা ও জেলার বিভিন্ন উপজেলার স্কুলের ১১৫ জন শিক্ষার্থী অংশ নেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com