শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় চিংড়িতে অপদ্রব্য মেশানোয় ৬ জনকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস: চিংড়িতে অপদ্রব্য মিশ্রিত করায় খুলনায় ৬ জনকে জরিমানা করা হয়েছে। তারা হলেন- মো. আল মামুন, মো. জসিম মলি­ক, মো. নুরু, মো. ইমন সরদার, মো. ইমরান মীর ও মো. ফারদিন হাসান। গতকাল বুধবার সকালে র‌্যাব-৬ এর অভিযানিক দল ও রূপসা উপজেলা সিনিয়র মৎস্য অফিস যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন। র‌্যাব-৬ এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না জানান, অতিরিক্ত মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বাড়িয়ে বাজারজাত করে রূপসা এলাকার এই অসাধু ব্যবসায়ীরা। অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ৬ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ওই প্রতিষ্ঠান থেকে জেলি পুশ করা ৫০ কেজি চিংড়ি, অপদ্রব্য জেলি ১০ লিটার এবং তা পুশের সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দ কৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com