শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাস হত্যার রায় কাল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: খুলনার চিকিৎসক গৌরাঙ্গ চন্দ্র দাস হত্যা মামলার রায়ের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল রোববার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৭ নভেম্বর খুলনার খানজাহান আলী থানাধীন কুয়েট সড়কের নিজস্ব মৈত্রী নার্সিং হোমে ডা. গৌরাঙ্গ চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন নিহতের স্ত্রী মিতা রাণী ভৌমিক বাদী হয়ে খান জাহান আলী থানায় হত্যা মামলা করেন। প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সের সঙ্গে ওয়ার্ডবয় রাসেল ঢালীর প্রেমের প্রতিবাদ করায় এ হত্যাকান্ড ঘটে। ক্ষিপ্ত রাসেল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চিকিৎসককে হত্যা করে বলে এ মামলায় অভিযোগ আনা হয়। ২০১৭ সালে এ হত্যা মামলায় আসামি রাসেল ঢালীকে মৃত্যুদন্ডাদেশ দেয় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com