সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রতিযোগিতা বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া এই প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ নেন। অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মহেশ^র মন্ডল, জান্নাতুল ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারজানা আহমেদ, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক দেবাশীষ মন্ডল, শিশু একাডেমির আর্ট প্রশিক্ষক কাকন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ১৭ মার্চ সকাল সোয়া নয়টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com