সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর সমাপনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

খুলনা ফটোগ্রাফিক সোসাইটি (কেপিএস) আয়োজিত তিন দিনব্যাপী ১১তম জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর সমাপনী এবং চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফটোগ্রাফিক সোসাইটি’র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। খুলনা ফটোগ্রাফিক সোসাইটি’র সভাপতি অধ্যাপক ডাঃ আমিরুল খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সোসাইটির সহসভাপতি অধ্যাপক ডাঃ আফরোজা খানম, সহসভাপতি সৈয়দ সাজ্জাদ আলী ও সহসাধারণ সম্পাদক প্রদ্যুত ভট্ট। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ছবি মানুষকে ভাবতে ও স্বপ্ন দেখাতে শেখায়। আলোকচিত্র কথা বলে। অনুষ্ঠানে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com