সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি, শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদ। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সকল নাগরিকের ভোটার হওয়ার অধিকার রয়েছে। যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ভোটার তালিকায় নাম থাকতে হবে। সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ পাস করেছে এবং নীতিমালা প্রণয়ন বিষয়ে কাজ করছে। ভোটার হওয়ার সময় সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। সরকারি চাকুরিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, সেবা দিতে হলে আমাদের স্মার্ট হতে হবে। স্মার্ট গভার্নমেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি নিশ্চিত হলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন এবং নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। এর আগে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com