মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় জালে আটকা বিষধর কেওটে সাপ সুন্দরবনে অবমুক্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

সিরাজুল ইসলাম খুলনা থেকে \ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধার করা অন্যতম বিষধর খৈয়া কেওটে সাপটি অবশেষে সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি চিংড়ি ঘেরে পানি সরানোর সময় জালে আটকা পড়ে একটি বিষধর খৈয়া কেওটে সাপ। খরব পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা ওই চিংড়ি ঘেরের জালে আটকে পড়া প্রায় ৬ ফুট লম্বা বিষধর সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে। এই খৈয়া কেওটে সাপটির বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’। বিষধর হওয়ায় মানুষকে কামড় দিলে সঙ্গে সঙ্গে মারা যাবার ঝুঁকি থাকায় আজ সকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, সারাদেশে ১০৫ প্রজাতির সাপ রয়েছে। এরমধ্যে ২৬ প্রজাতির সাপের বসবাস সুন্দরবনে। বাকি ৭৯ প্রজাতির সাপ মানুষের বস বাসের আশ পাশ জলও স্তলে বস বাস করে। সাপ সাধারণত দুই প্রকার ফনাধর সাপ ও ফনা বিহিন সাপ তবে বিষ কম বেশি সব সাপেরই আছে। ১০/ বিষ যদি কোন মানুষের শরিরে প্রবেশ করতে পারে তা হলে তাকে বাঁচানো খুবই কঠিন। অনেক বিষধর সাপ মানুষের বাড়ির আঙ্গিনার আশেপাশের ফেলানো খাবার খেতে ছুটে বেড়ায়। গ্রামের বাগানে বিল খালে সাপের সংখ্যা বেশি দেখা যায়। পলি­গ্রামের কাচাঘরে থাকা মানুষেরা সাপের অত্যাচার সয্য করে আসছে বরাবর।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com