শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ট্রাকচাপায় ২ কলেজছাত্রের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

এফএনএস: খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার রাড়ি পাড়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑউপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ (১৭) ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজবিকুর রহমান শাহাত (১৮)। তারা আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। ফুলতলা হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম জানান, রাত ৭টার দিকে মোটরসাইকেলে রাড়িপাড়া অতিক্রম করছিলেন দুই বন্ধু। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সড়কে ছিটকে পড়লে দুই জনের ওপর দিয়ে ট্রাক চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com