বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় দুই লাখ ৬৩ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২

এফএনএস: খুলনায় তিন প্রতিষ্ঠান থেকে মজুত করা দুই লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার সয়াবিন ও পামওয়েল উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে অভিযান শুরু হয়ে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে। ওই তিন প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা তেলের মধ্যে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল। র‌্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুতের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকরি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যাতে ভবিষ্যতে এ সংকট তারা তৈরি না করতে পারে তাই তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, তিন প্রতিষ্ঠানে তেল মজুত রাখায় তাদের জরিমানার পাশাপাশি সঠিক মূল্যে তেল বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com