শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় পেট্রল পাম্প মালিকদের ধর্মঘট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস: জ¦ালানি তেল কমিশন বৃদ্ধিসহ তিনদফা দাবিতে প্রতীকী ধর্মঘটে নেমেছে পেট্রল পাম্প মালিক সমিতি। গতকাল সোমবার দিনব্যাপী খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট চলে। জ¦ালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে এ প্রতীকী ধর্মঘট পালিত হচ্ছে। তাদের তিন দফা দাবি হচ্ছে- জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে, অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ভাড়া বৃদ্ধি করতে হবে ও পেট্রল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com