শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় প্রকাশ্যে ইজারাদারকে গুলি করে হত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

এফএনএস: খুলনার ফুলতলা উপজেলার জামিরা রোড সংলগ্ন একটি দোকানের মধ্যে দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিলন ফকির নড়াইলের কালিয়া উপজেলার পেরোনী গ্রামের আবদুল ওহাব ফকিরের ছেলে। মিলন ফুলতলা উপজেলার আলকা গ্রামে বাড়ি করে বসবাস করছিলেন। তিনি ফুলতলার সিকিরহাট খেয়াঘাটের ইজারাদার। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আবদুল আহাদের চায়ের দোকানে অবস্থান করছিলেন মিলন। সে সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে একাধিক গুলি করে। তারা মৃত্যু নিশ্চিত করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত সরকার বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে। প্রকৃত খুনি বা এর সঙ্গে জড়িতদের শনাক্ত করেই গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com