সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় বাল্যবিবাহ নিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০২৪

বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল সিস্টেমের আওতায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ বিষয়ক সচেতনতামূলক সভা রবিবার খুলনার রূপসা ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ হুসাইন শওকত। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. মোঃ ফারুক হোসেন শেখ, প্রধান শিক্ষক কৌশিক কুমার বর্মন, মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান এ্যাড. শামীমা সুলতানা শীলু, খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক জুবায়ের রহমান খান জবা প্রমুখ বক্তৃতা করেন। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের প্রায় দুইশত ৫০জন শিক্ষার্থী অংশ নেন। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com